রুনা লায়লার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের নতুন পাঁচটি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল সম্প্রতি ঘোষিত হয়েছে। এই পাঁচটির একটি আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংগীতশিল্পী রুনা লায়লা—গত কয়েক দিন বিভিন্ন পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়। এই সংবাদের প্রতিবাদ করেছেন রুনা লায়লা। গতকাল শনিবার লিখিতভাবে তিনি জানিয়েছেন, ‘এ বিষয়ে কিছুই জানি না। এমনকি কোনো মনোনয়নপত্র উঠাইনি, জমা দিইনি বা এ ব্যাপারে কারও সঙ্গে আলোচনাও করিনি। আমি একজন কণ্ঠশিল্পী। শিল্পী হিসেবেই আমি দেশের মানুষের সেবা করতে চাই।’ বিজ্ঞপ্তি।