রুনা লায়লার মা আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট সংগীতশিল্পী রুনা লায়লার মা আমিনা বেগম (৮৭) আর নেই। (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ রোববার বিকেল তিনটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দুই সপ্তাহ আগে হূদরোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।কাল সোমবার বাদ আসর জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে তাঁর স্বামী সৈয়দ ইমদাদ আলীর কবরে দাফন করা হবে। তিনি মেয়ে রুনা লায়লা, ছেলে সৈয়দ আলী মুরাদসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।