রুপার্টের কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের শৈশবের বড় একটি অংশ জুড়ে আছে হগওয়ার্টস স্কুল অব উইচক্র্যাফট অ্যান্ড উইজাড্রি, হারমিওনি ও হ্যারি পটার। ১৩ বছর বয়স থেকে কাল্পনিক এ চরিত্র এবং পরিবেশে বড় হয়ে উঠেছেন তিনি। নাম তাঁর রন ওয়েজলি। আসল নাম রুপার্ট গ্রিন্ট। ২৩ বছর বয়সী এ অভিনয়শিল্পী এখনো রন ওয়েজলি থেকে বের হয়ে আসতে পারছেন না! তাই তাঁর ভীষণ কষ্ট হচ্ছে হ্যারি পটারকে বিদায় বলতে। ১২ নভেম্বর হ্যারি পটার সিরিজের শেষ পর্বের (হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ পার্ট টু) ডিভিডি অবমুক্ত করা হয়। সেই উপলক্ষে হগওয়ার্টের সবাই জড়ো হয়েছিলেন এক পুনর্মিলনীতে, ইউনিভার্সাল স্টুডিওতে। সেখানে রুপার্ট বললেন, ‘ভীষণভাবে মিস করব হ্যারি পটারকে। আমরা সবাই একটা পরিবারের সদস্যের মতো হয়ে গিয়েছিলাম। এখন সবাইকে বিদায় জানাতে কষ্ট হচ্ছে।’ এএনআই।