রুমানা ইসলামের রবীন্দ্রসংগীতের অ্যালবাম
আধুনিক ও দেশাত্মবোধক গানের পর এবার কণ্ঠশিল্পী রুমানা ইসলাম রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন। নাম ‘ফিরি আমি উদাস প্রাণে’। এটি শিল্পীর পঞ্চম একক গানের অ্যালবাম। এরই মধ্যে অ্যালবামের বেশির ভাগ গানের রেকর্ডিং শেষ হয়েছে বলে শিল্পী জানান। অ্যালবামটির সংগীতায়োজন করেছেন কলকাতার অমিত ব্যানার্জি। রেকর্ডিং করা হয়েছে কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে।রুমানা ইসলাম বলেন, ‘আমার বাবা খান আতা সবসময় বাড়িতে রবীন্দ্রসংগীতের আসর করতেন। আমি নিজে রবীন্দ্রসংগীতের তালিম নিয়েছি সুবিনয় রায়ের কাছে। তখন থেকেই ইচ্ছে ছিল রবীন্দ্রসংগীতের অ্যালবাম করার। কিন্তু সময় সুযোগ সেভাবে হয়ে ওঠেনি। এবার সুযোগটা কাজে লাগালাম।ফিরি আমি উদাস প্রাণে অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হলো—তোমায় গান শোনাব, কতবার ভেবেছিনু, সখি ভালোবাসা কারে কয়, ভেঙ্গে মোর ঘরের চাবি, তুমি ডাক দিয়েছ কোন সকালে, তুমি রবে নীরবে এবং জানি জানি তুমি এসেছ।জানা গেছে, রুমানা ইসলামের রবীন্দ্রসংগীতের এই অ্যালবামটি বাজারে আনবে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন।