রুমানার স্বামী সাইদের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিত্সাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরের স্বামী হাসান সাইদ মারা গেছেন। আজ সোমবার ভোর চারটায় তিনি মারা যান। রুমানাকে নির্যাতনের ঘটনায় গত ১৫ জুন রাজধানীর উত্তর মুগদার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসান সাইদ হঠাত্ হূদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে ম্যাজিস্ট্রেট শামীমা খন্দকার প্রথম আলোকে বলেন, সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে সাইদের হাতে রশির দাগ ছিল।সাইদের খালু রফিকউদ্দিনও বলেছেন, তাঁর হাতে রশির দাগ ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে তাঁরা পরবর্তী করণীয় ঠিক করবেন।হাসান সাইদকে গ্রেপ্তারের পর কয়েক দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। গত ২৩ নভেম্বর তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে ভর্তি করা হয়।এ ব্যাপারে কারা কর্তৃপক্ষ শাহবাগ থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে। গত ৫ জুন রাজধানীর ধানমন্ডির বাসায় স্বামী হাসান সাইদের নির্যাতনের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মনজুর। পরে পরিবারের লোকজন তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিত্সার জন্য ভারত এবং পরে কানাডায় নিয়ে যাওয়া হলেও তাঁর দুটি চোখই নষ্ট হয়ে গেছে।এদিকে রুমানাকে নির্যাতনের পরের দিন তাঁর বাবা মনজুর হোসেন রাজধানীর ধানমন্ডি থানায় হাসান সাইদকে আসামি করে একটি মামলা করেন। এতে তিনি রুমানাকে হত্যাচেষ্টার অভিযোগ করেন।