রুশদিকে কাপুরুষ বলে বিপাকে তাসলিমা
তাঁকে হত্যা করতে করতে খুনি ভাড়া করা হয়েছে—এমন খবরে ভারতের জয়পুর সাহিত্য উত্সব থেকে নাম প্রত্যাহার করে নেন সালমান রুশদি। এর আগে কয়েকটি মুসলিম সংগঠনের বাধার মুখে ভারতে আসা বাতিল করেন রুশদি। আজ আবার রুশদি নতুন অভিযোগ করে বলেছেন, জয়পুর সাহিত্য উত্সব থেকে তাঁকে দূরে রাখতে রাজস্থান পুলিশই মিথ্যা ষড়যন্ত্র ‘আবিষ্কার’ করেছে। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি এ অভিযোগ করেন। জয়পুর সাহিত্য উত্সব রুশদির যোগ দিতে ভারতে আসা না আসার এই কাহিনী সবারই জানা। নতুন খবর হলো এ জন্য সালমান রুশদিকে কাপুরুষ বললেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন। আজ রোববার এক টাইটার বার্তায় (টুইট) তিনি এ মন্তব্য করেন।তাসলিমা বলেন, ‘কয়েকটি মুসলিম সংগঠনের ফতোয়ার ভয়ে জয়পুরের সাহিত্য সম্মেলনে যোগ না দেওয়া কাপুরুষতারই সামিল।’এখানেই শেষ নয়। ‘তাসলিমা এই মন্তব্য করার কে? এক টুইটেয় বলেছেন ভারতের শক্তিমান অভিনেতা অনুপম খের। তসালিমা বাংলাদেশে ফিরতে না পারার প্রতি উঙ্গিত করে অনুপম খের বলেন, ‘যিনি নিজ দেশে ফিরতে না পেরে ভারতে থাকেন, তিনি আবার কি করে এমন মন্তব্য করেন?’ যারা অন্য দেশে আশ্রয় নিয়ে বাস করছেন তাদের মুখ বন্ধ রাখা উচিত। টাইম নিউজ নেটওয়ার্ক