রুহুল কবীর রিজভী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদকে আজ সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর কাকরাইল এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে। তিনি গতকাল রোববারের হরতালে সচিবালয়ে ককটেল বিস্ফোরণ ও তেজগাঁওয়ে গাড়ি পোড়ানোর মামলার আসামি।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সামাজিক সেবা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে এ খবর নিশ্চিত করেন।