রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১০-২০১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। রুয়েটের ছয়টি বিভাগের ৪৮৫টি আসনের বিপরীতে মোট সাড়ে তিন হাজার পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা রুয়েটের প্রশাসনিক ভবনে টানিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও (www.ruet.ac.bd) প্রকাশ করা হয়েছে।রুয়েট ক্যাম্পাসের বিভিন্ন ভবনে ভর্তি পরীক্ষা শুরু হবে কাল সকাল নয়টায়। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে টানানো থাকবে।