রুয়েটে ১১ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১১ জন শিক্ষার্থীকে আজ সোমবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রুয়েটে অবস্থিত অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর ওপর রুয়েট শিক্ষার্থীদের হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার মাধ্যমে এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়া শিক্ষার্থীরা হলেন—সিভিল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজা, তৃতীয় বর্ষের জনি, দ্বিতীয় বর্ষের শরীফ, কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফয়সাল, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রোজ, যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাদির ও নয়ন, একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুন্না, শামীম, নবীন ও পাভেল।গতকাল রোববার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় রুয়েট উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম সভাপতিত্ব করেন।