রুয়েটের ছাত্রদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ মিনারের বেদিতে বসাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (রুয়েট) সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। গতকাল রাতে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোহরা আক্তার খাতুন রুয়েটের অজ্ঞাত চার শতাধিক শিক্ষার্থীকে আসামি করে মতিহার থানায় মামলাটি করেন।মামলায় অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর এবং সার্টিফিকেট ও সরকারি কাগজপত্র পোড়ানোর অভিযোগ আনা হয়।এদিকে রুয়েট কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল নয়টার মধ্যে সব শিক্ষার্থী হল ত্যাগ করেছেন।উল্লেখ্য, গতকাল রুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে রুয়েট ক্যাম্পাসে অবস্থিত অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা চালান এবং কলেজের অফিসে আগুন ধরিয়ে দেন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিত এবং ক্যামেরাও ভাঙচুর করেন।সংঘর্ষের পরিপ্রেক্ষিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে যেতে বলা হয়।