রূপকথার চরিত্রে ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চকলেট ভালোবাসে সবাই, আমিও ব্যতিক্রম নই। তাই একটা চকলেট ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করতে পেরে আমি আনন্দিত।’ চক অন নামের এক প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তি শেষে বলেন ক্যাটরিনা কাইফ। চুক্তিই নয়, বলিউডের এ তারকাকে দেখা যাবে এ চকলেটের বিজ্ঞাপনচিত্রেও। রূপকথার তিনটি চরিত্রে দেখা যাবে তাঁকে। এর মধ্যে আছে সিনডারেলা এবং রেড রাইডিং হুড চরিত্রও। অনুমান করা হচ্ছে, বাস্তবতা এবং ফ্যান্টাসির মিশেলে এ বিজ্ঞাপনচিত্র তৈরিতে খরচ হবে ২০ কোটি রুপি। আইএএনএস।