রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় স্থানীয় যুবদলের সভাপতি নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।নজরুল ইসলাম মুড়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি ছিলেন। আজ শুক্রবার ভোরে শীতলক্ষ্যা নদীর তীর থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।নিহতের স্ত্রী বিলকিস বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘আমাদের এক প্রতিবেশী ও দূরসম্পর্কের আত্মীয় আমজাদ তাঁর লোকজন নিয়ে তিন দিন আগে আমাদের বসত বাড়ি দখলের উদ্দেশ্যে খুঁটি লাগানোর চেষ্টা করে। এ সময় আমার স্বামী নজরুল ইসলাম বাধা দেন। গতকাল রাত তিনটার দিকে আমজাদ ও তাঁর লোকজন আমার স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে শীতলক্ষ্যা নদীর তীরে লাশ ফেলে রাখে।’ রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, নজরুল ইসলামকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিরোধের কারণে তাঁকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় নজরুলের বড় ভাই নূরুল ইসলাম বাদী হয়ে স্থানীয় ১৬ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।