রূপগঞ্জে যুবলীগের নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে একটি কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নবীর হোসেন নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারিক হাকিম আমিনুল ইসলাম। তাঁর বিরুদ্ধে জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচনে মাসাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়।অন্যদিকে একই উপজেলার আদর্শ বিদ্যানিকেতন বরাব ভোটকেন্দ্রে হামলা ও ভাঙচুরের অভিযোগে পুলিশ ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মনোয়ার হোসেনকে আটক করেছে। এ সময় ওই কেন্দ্রে প্রায় ১০ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল।কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মনিরুজ্জামান জানান, ভোটকেন্দ্রে হামলা ও বিশৃঙ্খলার কারণে প্রায় ১০ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল।