রূপচাঁদা ব্র্যান্ডের ৪৩ হাজার ৯১৯ লিটার তেল বাজেয়াপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন ভঙ্গ করে পণ্যের দাম বাড়ানোর কারণে বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানির রূপচাঁদা ব্র্যান্ডের ৪৩ হাজার ৯১৯ লিটার তেল বাজেয়াপ্ত করেছে ভ্রাম্যমাণ আদালত। এর বাজারমূল্য ৪০ লাখ ৪০ হাজার ৫৪৮ টাকা। আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ঢাকার ডিপোর একটি গুদামে অভিযান চালিয়ে ওই পরিমাণ তেল বাজেয়াপ্ত করা হয় এবং গুদামটি সিলগালা করে দেওয়া হয়।ওজন ও পরিমাপ অধ্যাদেশ ২০০৭-এর আইনের ২০(৩) (৪) ধারায় বলা আছে, প্যাকেটজাত বা মোড়কজাত পণ্যের দাম বাড়াতে হলে কমপক্ষে দুই মাস আগে একটি বহুল প্রচারিত পত্রিকাসহ দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ এবং বিএসটিআইয়ের মহাপরিচালককে নোটিশ দিতে হবে।কিন্তু ওই কোম্পানি আইন ভঙ্গ করে ১২ দিনের ব্যবধানে লিটারে চার টাকা করে দাম বাড়ায়।