রূপনগর বস্তিতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী থানাধীন রূপনগর বস্তিতে আজ বিকেলে আগুন লেগে অন্তত দেড় শ কাঁচা ঘর পুড়ে গেছে। এতে আশ্রয় হারিয়েছে সহস্রাধিক মানুষ।দমকল বাহিনীর উপপরিচালক আবদুর রশীদ জানান, পল্লবীর রূপনগর বস্তিতে বিকেল সোয়া চারটার দিকে আগুন লাগে। দমকলের নয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বস্তিটিতে পাঁচ শর মতো ঘর ছিল। এর মধ্যে দেড় শ ঘর পুড়ে গেছে। পাশের একটি ভবনও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।দমকল বাহিনীর উপপরিচালক জানান, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, বস্তিতে অন্তত দেড় শটি ঘর পুড়ে গেছে।