রূপপুর পারমাণবিক বিদ্যু ৎকেন্দ্র স্থাপনে চুক্তির প্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যু ৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশ ও রাশিয়ান ফেডারেশন সরকারের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, বৈঠকে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি আইন, ২০১১-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণকেন্দ্রকে পল্লী উন্নয়ন একাডেমিতে রূপান্তর করা হচ্ছে। এ জন্য এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।আবুল কালাম আজাদ জানান, বৈঠকে প্রবাসীকল্যাণমন্ত্রীর সাম্প্রতিক কাতার ও মরিশাস সফর, পররাষ্ট্রমন্ত্রীর কলকাতা এবং নৌপরিবহনমন্ত্রীর শ্রীলঙ্কা সফরের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। এ ছাড়া কো-অপারেটিভ ডেভেলপমেন্ট অব অপারেশনাল সেফটি অ্যান্ড কন্টিনিউয়িং এয়ারঅর্দিনেস প্রোগ্রাম-সাউথ এশিয়া (কসক্যাপ-এসএ) চেয়ারম্যান পদে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের নির্বাচন এবং সংস্থাটির সদর দপ্তর ঢাকায় স্থানান্তর করার বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।প্রেস সচিব আরও জানান, বৈঠকের শুরুতে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ সম্প্রতি অটিজম সম্মেলন অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে এ সম্মেলনের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেনকেও তিনি ধন্যবাদ ও অভিনন্দন জানান। মন্ত্রী বলেন, অটিজম সম্মেলনে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীসহ ২৮টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে দেশে অটিজম নিয়েও সচেতনতা সৃষ্টি হয়েছে।