রূপপুরে পারমাণবিক প্রকল্প বাস্তবায়নের ওপর রাশিয়ার সঙ্গে চুক্তি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার রূপপুরে পারমাণবিক প্রকল্প বাস্তবায়নের ওপর আগামী সেপ্টেম্বরে রাশিয়ার সঙ্গে একটি চূড়ান্ত চুক্তি হতে যাচ্ছে। বাংলাদেশ ও রাশিয়ার সরকারপ্রধানদ্বয় চুক্তিটিতে স্বাক্ষর করবেন। বিজ্ঞান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান আজ রোববার মন্ত্রণালয়ে এ সংক্রান্ত উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরে যাওয়ার কথা রয়েছে। সে সময় চূড়ান্ত চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের সরকার যৌথভাবে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে পারবে। তিনি আরও জানান, ২১ মে দুই দেশের বিজ্ঞান মন্ত্রণালয়ের মধ্যে রূপপুরে পারমাণবিক প্রকল্প বাস্তবায়নের ওপর একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হবে। রূপরেখা চুক্তি হয়ে গেলে কারিগরি ও অর্থায়নের বিষয়টি চূড়ান্ত হবে।