রূপসজ্জাশিল্পী আমাকে বদলে দিয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টেলিভিশনে আজ শুরু হচ্ছে ধারাবাহিক নাটক সামান্থা। নাসরীন জাহানের উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটির প্রথম ১০ পর্ব যৌথভাবে নাট্যরূপ দিয়েছেন টুকু মজনিউল ও সৈয়দ মোশারফ। যৌথভাবে পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম। আজ এনটিভিতে দেখানো হবে নাটক হলদে বাস। লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। গতকাল শনিবার দুপুরে তাঁর সঙ্গে যখন কথা হলো, তখন তিনি বাসায়।শুটিং নেই?সন্ধ্যায় আমাদের ঢাকা থিয়েটারের নাটক ধাবমান মঞ্চস্থ হবে। এই নাটকে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি। নাম ‘নহবৎ’। যেদিন মঞ্চে আমাদের নাটক থাকে, সেদিন অন্য কোনো কাজ করি না। সারাটা দিন চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করি। আজ তো ‘সামান্থা’ নাটকটির প্রচার শুরু হচ্ছে। মজার ব্যাপার হলো, এর আগে কয়েকটি টিভি চ্যানেলের প্রথম ধারাবাহিক ছিল আমার। এই যেমন—এনটিভিতে স্পর্শের বাইরে, আরটিভিতে আগন্তুক, বাংলাভিশনে গৌরচন্দ্রিকা, চ্যানেল ওয়ানের নকল পোশাক এবং একুশে টিভির দ্বিতীয়বার প্রচার শুরু হওয়ার সময় প্রত্ননারী। নাসরীন জাহানের উপন্যাস অবলম্বনে এর আগে দুটি ধারাবাহিক করেছি। দুটিই এনটিভিতে প্রচারিত হয়েছে—লী ও রংছুট। সামান্থার গল্প একদল তরুণ-তরুণীর স্বপ্ন, প্রেম, দ্বন্দ্ব, সংঘাত আর বিপথে চলে যাওয়া নিয়ে।‘হলদে বাস’ নাটকে আপনার পোশাক ও সাজ একেবারেই অন্য রকম। এই নাটকে আমি ছিন্নমূল এবং ভাসমান। যৌনকর্মীকে ভালোবাসি। আমার দিক থেকে একতরফা ভালোবাসা। দুজন দুটি পরিত্যক্ত বাসে থাকি। আহনাফ একেবারেই তরুণ পরিচালক, খুবই একরোখা। ও যেভাবে ভেবেছে, সেভাবেই পুরো কাজটা হয়েছে। তখন ছিল প্রচণ্ড শীত। ওই অবস্থায় গাবতলীর বাসডিপোতে তিন রাত কাজ করেছি। এখানে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন তারিন।চরিত্রটিতে অভিনয় করতে কেমন লেগেছে?প্রায়ই অভিনয় করতে করতে সব চরিত্রকে একই রকম কিংবা খুব কাছাকাছি মনে হয়। সেদিক থেকে হলদে বাস নাটকের চরিত্রটি আমার খুব পছন্দ হয়েছে। রূপসজ্জাশিল্পী মো. আলী আমাকে একেবারে বদলে দিয়েছিলেন। আর আমিও ভালো কিছু করার চেষ্টা করেছি।