রূপালী ব্যাংকের বরখাস্ত ব্যবস্থাপক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পতি বন্ধক রেখে কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের মামলায় রূপালী ব্যাংক কোতোয়ালি শাখার তৎকালীন ব্যবস্থাপক (বরখাস্ত) মতিউর রহমানকে আজ কারাগারে পাঠানো হয়েছে।ব্যবস্থাপক মতিউর রহমান আজ বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। ঢাকার মহানগর দায়রা জজ জহিরুল হক আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অভিযোগে জানা গেছে, রিটা করপোরেশনের মালিক শাহজাহান সরদার ও তাঁর স্ত্রী রওশন জাহান এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মতিউর রহমান পরস্পর যোগসাজশে মিরপুর হাউজিং স্টেটের অর্পিত সম্পতি বন্ধক রেখে এক কোটি ২০ লাখ ৮৭ হাজার ৮৫০ টাকা ঋণ নেন। তবে তাঁরা এই ঋণ পরিশোধ না করে আত্মসাৎ করেন। তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবুবকর সিদ্দিক ২০০২ সালের ২৯ আগস্ট কোতোয়ালি থানায় এ ব্যাপারে একটি মামলা করেন। মামলায় অপরাধমূলকভাবে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়।চলতি বছরের ২৯ আগস্ট দুর্নীতি দমন কমিশন (দুদক) শাহজাহান সরদার ও মতিউরের রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় এবং শাহজাহানের স্ত্রীকে অভিযোগ গঠন থেকে বাদ দেন। মামলা চলাকালে শাহজাহান সরদার মারা যান। মামলায় ১০ জনকে সাক্ষী করা হয়েছে। তবে তাঁরা এই ঋণ পরিশোধ না করে আত্মসাৎ করেন। তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবুবকর সিদ্দিক ২০০২ সালের ২৯ আগস্ট কোতোয়ালি থানায় এ ব্যাপারে একটি মামলা করেন। মামলায় অপরাধমূলকভাবে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়।চলতি বছরের ২৯ আগস্ট দুর্নীতি দমন কমিশন (দুদক) শাহজাহান সরদার ও মতিউরের রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় এবং শাহজাহানের স্ত্রীকে অভিযোগ গঠন থেকে বাদ দেন। মামলা চলাকালে শাহজাহান সরদার মারা যান। মামলায় ১০ জনকে সাক্ষী করা হয়েছে।