রেকর্ড গড়ল ‘রা ওয়ান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই সঙ্গে পৃথিবীজুড়ে পাঁচ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেল রা ওয়ান ছবিটি। বুধবার শুধু ভারতেরই সাড়ে তিন হাজার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হয়। গত ছয় মাস রা ওয়ান ছবির প্রচারণার জন্য শাহরুখ নিজেকে উজাড় করে দিয়েছেন। বক্স অফিসকে একটি সুপারডুপার হিট ছবি উপহার দিতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি তিনি। দীপাবলি উপলক্ষে রা ওয়ান-এর সঙ্গে একাধারে মুক্তি পেয়েছে আরও দুটি ছবি। একটি হেমা মালিনীর টেল মি ও খোদা, অন্যটি হিমেশ রেশমিয়ার দমাদম। বিশাল বাজেটের রা ওয়ান-এর পাশে ছবি দুটিকে ট্রেড বিশ্লেষকেরা পাত্তাই দিচ্ছেন না। যে সিনেপ্লেক্সে সাতটি হল আছে, তার ছয়টিতেই দেখানো হচ্ছে রা ওয়ান। আর বাকি একটি ভাগাভাগি করে নিচ্ছে টেল মি ও খোদা এবং দমাদম। মিড ডে।