রেকর্ড গড়লেন জেনেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে ভাগ্যটা তাহলে ভালোই বলতে হয় জেনেলিয়া দেশমুখের। মাত্র কয়েক দিন আগে বলিউডের অভিনেতা রিতেশ দেশমুখের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। আর বিয়ের পরপরই ভাগ্যটা যেন খুলে গেছে তাঁর। সম্প্রতি লিমকা বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডসে নাম লিখিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। জেনেলিয়া অভিনীত পরপর চারটি ভিন্ন ভাষার ছবি ব্যবসা সফল হওয়াতেই লিমকা বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডসে নাম উঠেছে তাঁর। তামিল, তেলেগু, কানাড়া ও হিন্দি ভাষার ছবিতে অভিনয় করে তিনি এই সাফল্য অর্জন করেছেন। এ মুহূর্তে ব্যক্তিগত এবং পেশা জীবনের সুবর্ণ সময় পার করছেন জেনেলিয়া। ৩ ফেব্রুয়ারি বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক রিতেশকে। এর কিছুদিন পরই মুক্তি পেয়েছে এ জুটি অভিনীত ছবি ‘তেরা নাল লাভ হো গ্যয়া’। এক খবরে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ছবিতে জেনেলিয়ার অভিনয় যথেষ্ট প্রশংসিতও হয়েছে।