রেকর্ড ছাড়িয়ে গেল বিদ্যুেতর উত্পাদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুেতর উত্পাদন রেকর্ড ছাড়িয়ে গেছে। গতকাল সোমবার রাত ১০টায় এ উত্পাদন পাঁচ হাজার ২৪৩ দশমিক ৫ মেগাওয়াটে দাঁড়ায়। বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী বলেন, বিদ্যুতের উত্পাদন এ পর্যায়ের যাওয়ার পরিপ্রেক্ষিতে এবার ঈদে দেশের কোথাও কোনো লোডশেডিং হবে না বলে আশা করা হচ্ছে। পিডিবি থেকে আরও জানানো হয়, বিদ্যুতের উত্পাদন পর্যায়ক্রমে আরও বাড়বে। আগামী মাসের মধ্যে আরও প্রায় ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাঁচটি ভাড়াভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র চালু হবে।