রেকর্ড বৃদ্ধি...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্বন নিঃসরণ সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। এর ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল সোমবার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) এক অপ্রকাশিত জরিপের বরাত দিয়ে এ কথা জানায়। এতে বলা হয়, ২০১০ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পাশাপাশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ২০০৯ সালের চেয়ে ১ দশমিক ৬ গিগাটন বেড়েছে। এটাই এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। আইইএর প্রধান অর্থনীতিবিদ ফেইথ বিরল দ্য গার্ডিয়ানকে বলেন, ‘কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের এ খবর সবচেয়ে ভয়াবহ।’ এএফপি, রয়টার্স