রেখার জন্য জয়ার আসন বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজ্যসভায় রেখার কাছাকাছি বসতে চাননি অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন। তাই নিজের আসনটি সরিয়ে দিতে জয়া অনুরোধ করেন কর্তৃপক্ষকে। জয়ার অনুরোধ বিবেচনা করে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। রাজ্যসভায় সমাজবাদী দলের প্রতিনিধিত্ব করছেন জয়া। তাঁর জন্য ৯১ নম্বর আসন বরাদ্দ করা হয়। সম্প্রতি রাজ্যসভায় রাষ্ট্রপতির মনোনয়নে সাংসদ হয়েছেন রেখা। তাঁকে দেওয়া হয় ৯৯ নম্বর আসন। বিষয়টি জানার পর আপত্তি তোলেন জয়া। তিনি দলকে নিজের জন্য ১৪৩ নম্বর আসনটি বরাদ্দ দেওয়ার অনুরোধ করেন। এ আসনটিসমাজবাদী দলের জন্য বরাদ্দ হওয়ায় কোনো সমস্যা হয়নি। আগামী সপ্তাহে শপথ নেবেন রেখা।সত্তরের দশকে বলিউডে অমিতাভ বচ্চন ও রেখার প্রেমের গুজব দারুণ আলোচিত হয়। এনডিটিভি।