রেজি পুরস্কারে স্যান্ডলারের ১১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর অস্কারে কোনো নাম-গন্ধই ছিল না অ্যাডাম স্যান্ডলারের। তবে ৩২তম গোল্ডেন র্যাস্পবেরি বা রেজি পুরস্কার পুরোপুরি স্যান্ডলারময়! অস্কারের ঠিক এক দিন আগে, ২৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হলো দুনিয়ার সবচেয়ে বাজে ছবির জন্য দেওয়া এই পুরস্কারের মনোনয়ন তালিকা। জ্যাক অ্যান্ড জিল, বাকি লারসন এবং জাস্ট গো উইথ ইট ছবি তিনটিতে অভিনেতা, লেখক এবং প্রযোজক হিসেবে কাজ করে মোট ১১টি বিভাগে মনোনয়ন পেলেন স্যান্ডলার। ফলে এর আগে একই আসরে পাঁচটি বিভাগে মনোনয়ন পাওয়া এডি মারফি নেমে গেলেন তালিকার দ্বিতীয়তে। জ্যাক অ্যান্ড জিল ছবিটি মনোনয়ন পেয়েছে ১২টি বিভাগে। ছবিটিতে স্যান্ডলারের সঙ্গে অভিনয় করেছিলেন কেট হোমস ও আল পাচিনোর মতো জনপ্রিয় তারকারা! নয়টি মনোনয়ন নিয়ে দ্বিতীয় স্থানে আছে ট্রান্সফরমার্স: ডার্ক অব দ্য মুন ছবিটি। পিপল সানডে।