২ ডিসেম্বর থেকে আঞ্চলিক গণিত উত্সব ২০১২-এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে ইতিমধ্যে রংপুর, দিনাজপুর, সিরাজগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, খুলনা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম ও খাগড়াছড়িতে এই পর্ব শেষ হয়েছে। ৯ ডিসেম্বর শুক্রবার থেকে বরিশাল শুরু হয়েছে এবং ১৫ ডিসেম্বর থেকে ঢাকা-১ ও ঢাকা-২ এবং ১৭ ডিসেম্বর থেকে নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলে রেজিস্ট্রেশন শুরু হবেসব আঞ্চলিক উত্সবে ‘আগে এলে আগে’ ভিত্তিতে মোট এক হাজার শিক্ষার্থীর নিবন্ধন করা হবে। নিবন্ধন চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের বেলায় এটি প্রযোজ্য হবে। ব্যক্তিগত পর্যায়ে যে কেউ অংশ নিতে পারবে, তবে নিবন্ধন করার সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী কিংবা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র—যেকোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে। নিচে যোগাযোগের ঠিকানা দেওয়া হলো:ক্যাটাগরিচারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।ক. প্রাইমারি, বাংলা মাধ্যম—তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫।খ. জুনিয়র, বাংলা মাধ্যম—ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮।গ. সেকেন্ডারি, বাংলা মাধ্যম—নবম, দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং ও-লেভেল এবং ও-লেভেল পরীক্ষার্থী।ঘ. হায়ার সেকেন্ডারি, বাংলা মাধ্যম—একাদশ, দ্বাদশ শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এবং এ-লেভেল এবং এ-লেভেল পরীক্ষার্থী।৯ ডিসেম্বর শুক্রবার থেকে নিবন্ধন শুরু হয়েছেবরিশাল: প্রথম আলোর বরিশাল অফিস, ১৭ প্যারারা রোড (দ্বিতীয় তলা), বরিশাল। প্রয়োজনে: সাইফুর রহমান (০১৭১১-৪৭০৭৩৬) ও আপেল মাহমুদ (০১৯১২-৫২৬৮৭৯)।১৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে নিবন্ধন শুরু হবেঢাকা (১) ও ঢাকা (২): ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে একযোগে, একই ঠিকানায় ঢাকা (১) ও ঢাকা (২)-এর নিবন্ধন শুরু হবে। বিস্তারিত যোগাযোগ: প্রথম আলো অফিস (পুরোনো ডেইলি স্টার বিল্ডিং), ১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। প্রয়োজনে: রকিবুল ইসলাম (০১৮১৫-২৫৯৪৭৩) ও জাহিদ হোসাইন (০১৭১৬-১৬৮৫৭১)।১৭ ডিসেম্বর শনিবার থেকে নিবন্ধন শুরু হবেনোয়াখালী: প্রথম আলোর নোয়াখালী অফিস, টাউন হল মোড়, ফ্ল্যাট রোড (দ্বিতীয় তলা) মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোন: নিলয় মিলন (০১৭১৩-৬১১৬৯২), কামাল হোসেন (০১৮১৮-৯০৫৪৫৯)।কুমিল্লা: প্রথম আলোর কুমিল্লা অফিস, কাজী অহিদুজ্জামান ম্যানশন (তৃতীয় তলা), কান্দিরপাড়, কুমিল্লা। ফোন: মহিউদ্দিন লিটন (০১৭১৭-১৪৭৩৭৬) ও মাসুদ রানা (০১৭১৭-৫২০০৯২)।সিলেট: প্রথম আলোর সিলেট অফিস, অ্যাপেক্স গ্যালারির বিপরীতে, বারুতখানা, সিলেট। ফোন: এন ডি মিথুন (০১৭১৭-৮৭০৫৮৬) ও সহিদুজ্জামান (০১৭১৭-১৪০১৯৩)।আঞ্চলিক গণিত উত্সব ও নিবন্ধনের তারিখ-সংক্রান্ত যেকোনো পরিবর্তন এবং নতুন তথ্যের জন্য শিক্ষার্থীদের প্রথম আলো এবং রোববারের ‘বিজ্ঞান প্রজন্ম ও গণিত ইশকুল’ পাতায় নজর রাখতে হবে।গণিত অলিম্পিয়াডের নমুনা প্রশ্ন পাওয়া যাবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে: www.matholympiad.org.bdগণিত উত্সব ডেস্ক