রেজিস্ট্রেশনের খোঁজখবর
সব অঞ্চলিক উৎসবে ‘আগে এলে আগে’ ভিত্তিতে মোট এক হাজার শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করা হবে। নিবন্ধন চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। নিচে যোগাযোগের ঠিকানা দেওয়া হলো।রাজশাহী: রাজশাহী আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারি, শুক্রবার, রাজশাহী কলেজিয়েট স্কুলে। রেজিস্ট্রেশন শুরু হবে ৪ জানুয়ারি থেকে। যোগাযোগ: প্রথম আলো রাজশাহী অফিস, ২০৯ কুমারপাড়া, বোয়ালিয়া থানার মোড়, রাজশাহী। শুভাশীষ শুভ (০১৭১৬৬৪২৭৭২) ও সোহরাব খোকন (০১৭১৩৭৬৯২৭৬)।সিলেট: সিলেট আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি মঙ্গলবার কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়, নয়া সড়ক, সিলেটে। রেজিস্ট্রেশন শুরু হবে ৫ জানুয়ারি থেকে। যোগাযোগ: প্রথম আলো সিলেট অফিস, অ্যাপেক্স গ্যালারির বিপরীতে, বারুদখানা, সিলেট। ফোন: ০৮২১-৭২১৬৭০ (অফিস) এবং এন ডি মিথুন (০১৭১৭৮৭০৫৮৬)।ঢাকা: ঢাকা আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি শুক্রবার ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে (ঢাকা কলেজের পাশে)। রেজিস্ট্রেশন শুরু আগামী ২ জানুয়ারি থেকে আগে এলে আগে পাবেন ভিত্তিতে ঢাকা অঞ্চলে এক হাজার ৪০০ শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করা হবে। বিস্তারিত যোগাযোগ: পুরাতন ডেইলি স্টার অফিস (প্রথম আলো ঢাকা অফিসের পাশে), ১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। প্রয়োজনে উৎসবের সমন্বয়কারী বায়েজিদ ভূঁইয়া জুয়েল-০১৯৩৬৭৫৫২৯৮ ও রকিবুল ইসলাম রকি-০১৯২০৩০৭৬৩৮-র সঙ্গে যোগাযোগ করা যাবে।ইন্টারনেটে গণিত উৎসব: গণিত উৎসবকে সামনে রেখে শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে আগ্রহ বাড়ছে। গণিতের নানা খবর নিয়ে নতুনভাবে সাজানো হয়েছে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট (www.matholympiad.org.bd)। এ ওয়েবসাইটে গণিতের নানা খবরের পাশাপাশি অলিম্পিয়াড রিসোর্সে পাওয়া যাবে গণিতবিষয়ক আর্টিকেল, টিউটরিয়াল, গণিতের বইয়ের খবর। আগে অনুষ্ঠিত গণিত উৎসবের প্রশ্ন পাওয়া যাবে বিডিএমও প্রশ্ন বিভাগে। গণিত ইশকুল বিভাগে রয়েছে প্রথম আলোয় প্রকাশিত গণিত ইশকুল পাতার সব তথ্য। এবারই প্রথম চালু হয়েছে গণিত অলিম্পিয়াড ব্লগ (www.matholympiad.org.bd/blog)। এতে গণিত উৎসবের নানা ঘটনার তাৎক্ষণিক আপডেট থাকবে। গণিতের নানা বিষয়ে আলোচনা করতে চালু হয়েছে গণিত ফোরাম (www.matholympiad.org.bd/forum)। উৎসবের নানা তথ্য নিয়ে প্রথম আলোর ওয়েব সংস্করণে থাকছে বিশেষ আয়োজন। গণিতের নানা সমস্যা নিয়ে রয়েছে ম্যাথ ক্লাব (http://tech.groups.yahoo.com/group/math_club) নামের ই-মেইল গ্রুপ, যেখানে গণিত সম্পর্কিত নানা সমস্যা নিয়ে আলোচনা করা যাবে। এ ছাড়া ঢাকা উৎসবের পুরো অনুষ্ঠান ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করবে কমপিউটার জগৎ (www.comjagat.com)। সব মিলিয়ে পুরো গণিতের আয়োজনের নানা খবর পাওয়া যাবে ইন্টারনেটেও। গণিত অলিম্পিয়াড ডেস্ক