রেজিস্ট্রেশনের তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব আঞ্চলিক উৎসবে ‘আগে এলে আগে’ ভিত্তিতে মোট এক হাজার শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করা হবে। রেজিস্ট্রেশন চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। রাজশাহী: রাজশাহী আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি, শুক্রবার, রাজশাহী কলেজিয়েট স্কুলে। রেজিস্ট্রেশন শুরু হবে ৪ জানুয়ারি থেকে। যোগাযোগ: প্রথম আলো রাজশাহী অফিস, ২০৯ কুমারপাড়া, বোয়ালিয়া থানার মোড়, রাজশাহী। শুভাশীষ শুভ (০১৭১৬৬৪২৭৭২) ও সোহরাব খোকন (০১৭১৩৭৬৯২৭৬)।সিলেট: সিলেট আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি মঙ্গলবার, কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়, নয়া সড়ক, সিলেটে। রেজিস্ট্রেশন শুরু হবে ৫ জানুয়ারি থেকে। যোগাযোগ: প্রথম আলো সিলেট অফিস, অ্যাপেক্স গ্যালারির বিপরীতে, বারুদখানা, সিলেট। ফোন: ০৮২১-৭২১৬৭০ (অফিস) এবং এন ডি মিথুন (০১৭১৭৮৭০৫৮৬)।ঢাকা: ঢাকার আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি, শুক্রবার গভ. ল্যাবরেটরি হাই স্কুলে। রেজিস্ট্রেশন শুরু ২ জানুয়ারি থেকে। রেজিস্ট্রেশনের স্থান: পুরোনো ডেইলি স্টার অফিস (প্রথম আলো ঢাকা অফিসের পাশে), ১৯ কারওয়ান বাজার, ঢাকা। প্রয়োজনে যোগাযোগ: বায়েজিদ ভূঁইয়া জুয়েল-০১৯৩৬৭৫৫২৯৮ ও রকিবুল ইসলাম-০১৯২০৩০৭৬৩৮।ইন্টারনেটে গণিত উৎসবগণিতের নানা খবর নিয়ে নতুনভাবে সাজানো হয়েছে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট (www.matholympiad.org.bd)। এ ওয়েবসাইটে গণিতের নানা তথ্য, বিগত অলিম্পিয়াডগুলোর প্রশ্ন, গণিত ইশকুল ইত্যাদি পাওয়া যাবে। চালু হয়েছে গণিত অলিম্পিয়াড ব্লগ (www.matholympiad.org.bd/blog)। এতে গণিত উৎসবের নানা ঘটনার তাৎক্ষণিক আপডেট থাকবে। গণিতের নানা বিষয়ে আলোচনা করতে চালু হয়েছে গণিত ফোরাম (www.matholympiad.org.bd/forum)। উৎসবের নানা তথ্য নিয়ে প্রথম আলোর ওয়েব সংস্করণে থাকছে বিশেষ আয়োজন।