প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমকে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানাবে সিআইডি।চার দিনের রিমান্ড শেষে আজ শনিবার বিকেলে তাঁদের ঢাকা মহানগর আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত সোমবার সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মুহাম্মদ আদনান তাঁদের চার দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। রিমান্ড শেষে আজ তাঁদের আদালতে হাজির করার কথা রয়েছে।২১ আগস্ট গ্রেনেড হামলার সময় রেজ্জাকুল হায়দার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) পরিচালক ও আবদুর রহিম এনএসআইয়ের ডিজি ছিলেন।