রেটিনা কোচিং সেন্টারে অভিযান, আটক ৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফার্মগেটের রেটিনা কোচিং সেন্টারে গতকাল শুক্রবার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে।ডিবি দাবি করছে, এঁরা সবাই জামায়াত-শিবিরের নেতা-কর্মী। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার কোচিং পরিচালনা করতেন তাঁরা।শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহিয়া প্রথম আলোর কাছে দাবি করেন, আটক হওয়া এসব ব্যক্তি কেউ শিবিরের নেতা-কর্মী নন। ডিবি সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে ডিবির একটি দল ফার্মগেটের বহুতল ভবন কনকর্ড টাওয়ারে অবস্থিত রেটিনা কোচিং সেন্টারে অভিযান চালায়। সেখান থেকে ৩৭ জনকে আটক করে। পরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।ডিবির উপকমিশনার মো. মাহাবুবর রহমান প্রথম আলোকে বলেন, ডিবির কাছে গোপন খবর আসে, একদল যুবক রেটিনা কোচিং সেন্টারে গোপন বৈঠক করছেন। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তিনি বলেন, আটক করা ব্যক্তিরা জামায়াত-শিবিরের সঙ্গে যুক্ত। তাঁরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও ধ্বংসাত্মক ঘটনা ঘটাতে পরিকল্পনা করছিলেন। উপকমিশনার বলেন, জিজ্ঞাসাবাদের পর যাচাই শেষে পুলিশ বাদী হয়ে এঁদের বিরুদ্ধে মামলা করা হবে।