রেটিনায় অভিযান, ২০ জন পাঁচ দিনের রিমান্ডে
রাজধানীর ফার্মগেটের রেটিনা কোচিং সেন্টার থেকে আটক ২০ জনকে আজ শনিবার গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ১৭ জনকে গতকাল শুক্রবার রাতে ছেড়ে দেওয়া হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে।ডিবি জানায়, ফার্মগেটের কনকর্ড টাওয়ারে অবস্থিত রেটিনা কোচিং সেন্টারে সরকারের বিরুদ্ধে গোপন বৈঠক করার সন্দেহে আটক ৩৭ জনের মধ্যে ২০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের এ ঘটনায় সম্পৃক্ততা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়। গতকাল গ্রেপ্তার ২০ জনকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবির অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া সবাই শিবিরের কর্মী। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।গতকাল বেলা ১১টার দিকে ডিবি পুলিশ ফার্মগেটের বহুতল ভবন কনকর্ড টাওয়ারে অবস্থিত রেটিনা কোচিং সেন্টারে অভিযান চালিয়ে সেখান থেকে ৩৭ জনকে আটক করে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও ধ্বংসাত্মক ঘটনা ঘটাতে পরিকল্পনা করছে—এমন অভিযোগে তাঁদের আটক করা হয়েছিল।