রেড রোডে কলকাতার প্রধান জামাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে ভারতে আজ সোমবার মুসলিম সম্প্রদায়ের লোকজন পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। এ উপলক্ষে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী মনমোহন সিং পৃথকভাবে দেশবাসীকে শুভেচ্ছা জানান।এদিকে কলকাতায় বৃষ্টি উপেক্ষা করে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় রেড রোডে। লাখো মুসল্লি এখানে নামাজ আদায় করেন। এ ছাড়া কলকাতায় পার্ক সার্কাস ময়দান, নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, মেটিয়াব্রুজ, খিদিরপুর, মলি¬কবাজার, রাজাবাজার, বেলগাছিয়া, আনোয়ার শাহ রোডসহ শহরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি জেলায় মাইনরিটি কমপ্লেক্স গঠনের ঘোষণা দেন। একই সঙ্গে রাজ্যের মানুষের মধ্যে সম্প্রতি আরও দৃঢ় করার আহ্বান জানান।