রেনু ভেঙে পড়ে কিন্তু শেষ হয়ে যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রাতে চ্যানেল আইয়ের ক্যাফেটরিয়াতে ডিজিটাল চলচ্চিত্র ডুবসাঁতার-এর উদ্বোধনী প্রদর্শনী করা হবে। এটি নির্মাণ করেছেন নুরুল আলম আতিক। ঈদের দ্বিতীয় দিন বেলা ১১টায় চ্যানেল আইতে ছবিটি প্রদর্শন করা হবে। আজ কথা হয় নুরুল আলম আতিকের সঙ্গে।ছবিটি কি শুধুই চ্যানেল আইতে প্রচার করা হবে, নাকি প্রেক্ষাগৃহেও দেখা যাবে?আসলে আমার তো ইচ্ছা ছিল এটি প্রেক্ষাগৃহে প্রদর্শন করার। কিন্তু কারিগরি সমস্যার কারণে শেষ পর্যন্ত স্টার সিনেপ্লেক্স থেকে জানানো হলো, ছবিটি তাদের প্রেক্ষাগৃহে প্রদর্শন করা সম্ভব হচ্ছে না। আর এখন সময়ও নেই। তাই এ মুহূর্তে প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শন করা যাচ্ছে না। তবে ঈদের দুই-তিন সপ্তাহ পর ইচ্ছা আছে কয়েকটি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শন করার। আর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রজেকশনের মাধ্যমে ছবিটি প্রদর্শন করব। আপাতত চ্যানেল আইতেই ছবিটি প্রদর্শন করা হচ্ছে।‘ডুবসাঁতার’ ছবির গল্পটা কী রকম?ছবিতে জয়া অভিনয় করেছেন রেনু চরিত্রে। ছবিটি রেনুর গল্প নিয়েই নির্মিত হয়েছে। এই দেশের আর দশটা মেয়ের মতোই সাধারণ মেয়ে রেনু। তার স্বপ্নময়তা, তার সংবেদনশীলতা ঢাকা পড়ে আছে সংসারের কষ্টকর বাস্তবতায়। পরিবারের দায়িত্ব পালন করতে যেমন তাকে বাইরে যেতে হয়, তেমনি তাকে অন্ধ ভাইয়ের দৃষ্টি হয়েও চলতে হয়। নিজের প্রাণের দিকে চোখ ফেরালে সমাজের চোখ রাঙানি দেখতে হয় তাকে। তবুও রেনুর জীবনে প্রেম আসে, যে প্রেম তাকে সর্বনাশের পথে নিয়ে যায়। অনেক বিপন্নতার মধ্যেও রেনুকে সংগ্রাম করতে হয়। রেনু ভেঙে পড়ে কিন্তু শেষ হয়ে যায় না।এমনই একটি গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ডুবসাঁতার।এ ছবির কাজ করতে গিয়ে কোনো মজার ঘটনার কথা বলবেন কি?মজার ঘটনা নয়, দুর্ঘটনার কথা বলি। ছবির একটি দৃশ্য ছিল, রেনু তার একটি হাঁস নিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল। হঠাৎ ট্রেন আসে। হাঁসটি ট্রেনে কাটা পড়ে। তো যখন ট্রেন আসার সময় হলো, তখন আমরা হাঁসটি রেললাইনের ওপর ছেড়ে দিলাম। কিন্তু হাঁসটি নিজেকে বাঁচিয়ে ঠিকই চলে আসে। এবার আবার রেললাইনের সঙ্গে বেঁধে দিলাম। ট্রেন এল। তারপরও হাঁসটি বেঁচে থাকল। হাঁস মাথা নিচু করে পাথরের সঙ্গে মিশে গিয়ে নিজেকে বাঁচাল। আমরা দেখলাম, রেনু যেমন জীবন বাঁচাতে সংগ্রাম করেছে, তেমনি হাঁসটিও রেনুর মতোই নিজেকে বাঁচাল।ঈদে আর কী কাজ করেছেন?তিনটি নাটক নির্মাণ করেছি। এনটিভির জন্য করেছি আলেয়ার ফুল, বাংলা ভিশনের জন্য সাম্পান এবং এটিএন বাংলার জন্য নির্মাণ করলাম বাড়ি থেকে পালিয়ে ।এ নাটক তিনটি সম্পর্কে একটি কথাই বলতে পারি, তিনটি নাটকই তিন ধরনের। আশা করি, দর্শকদের কাছে ভালো লাগবে নাটক তিনটি।