রেমন্ড ডেভিসকে মুক্তি দিয়েছেন লাহোরের আদালত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাহোরের একটি আদালত আজ বুধবার যুক্তরাষ্ট্রের সিআইএর ঠিকাদার রেমন্ড ডেভিসকে ‘ব্লাড মানির’ বিনিময়ে মুক্তি দিয়েছেন।ডেভিস লাহোরের একটি ব্যস্ত রাস্তায় গত ২৭ জানুয়ারি দুই পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করেন।পাঞ্জাবের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ জিও নিউজকে জানিয়েছেন, আজ দুই নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা আদালতে উপস্থিত হয়ে ডেভিসকে ক্ষমা করেছেন বলে জানিয়েছেন। তবে জানা গেছে, রেমন্ড ডেভিস এই দুই পরিবারের সদস্যদের ইসলামী শরিয়া আইন অনুযায়ী ‘ব্লাড মানি’ দিয়েছেন।রেমন্ড ডেভিসকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং তিনি যেকোনো সময় পাকিস্তান ত্যাগ করতে পারবেন বলেও মন্ত্রী জানিয়েছেন। দ্য নিউজ অনলাইন।