রেলওয়ে ও সড়ক খাতে ৫৬২ কোটি টাকার প্রকল্প অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক, রেলপথ ও বিদ্যুৎ উন্নয়নে প্রায় এক হাজার ৯৯৩ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে প্রকল্প সাহায্য রয়েছে ৭৩০ কোটি টাকা। আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক সভায় এ অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সড়ক ও রেলপথ বিভাগের অধীনে ২০৯ কোটি টাকার ১০টি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ প্রকল্প এবং ৩৫৩ কোটি টাকার রেলওয়ের জন্য ১২৫টি যাত্রীবাহী বগি সংগ্রহ প্রকল্প অন্যতম। এ ছাড়া রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের পল্লি বিদ্যুতায়নের জন্যও দুটি প্রকল্প অনুমোদন করা হয়।