রেলওয়েকে লাভজনক করতে চাই: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রথম রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, রেলওয়ে জনগণের সম্পদ, একে আধুনিকায়ন করা হচ্ছে। একই সঙ্গে সেবার মান বাড়ানোর জন্য নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। ২০১২ সালের মধ্যে চট্টগ্রাম থেকে কুমিল্লা হয়ে ঢাকাগামী নতুন আরেকটি ট্রেন চালু করা হবে।আজ রোববার দুপুর সোয়া ১২টায় রেলপথে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কুমিল্লা রেলস্টেশনে জনতার উদ্দেশে রেলমন্ত্রী এসব কথা বলেন।সুরঞ্জিত সেন বলেন, ‘গত ঈদে সড়কের যোগাযোগব্যবস্থার বেহাল দশার কারণে মানুষ রেলপথে বাড়ি ফিরেছিল। এ দেশের মানুষের ট্রেনের প্রতি আস্থা রয়েছে। নতুন মন্ত্রণালয় হিসেবে আমরা একে ঢেলে সাজাতে চাই। রেলওয়েকে একটি লাভজনক খাতে রূপান্তরিত করতে চাই।’এ সময় কুমিল্লা রেলস্টেশনে রেলমন্ত্রীকে স্বাগত জানান কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, আওয়ামী লীগের প্রবীণ নেতা মফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার, জেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আরফানুল হক প্রমুখ।