রেলওয়ের কর্মকর্তারা যা বলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের রাজবাড়ী কার্যালয়ের কাননগো গোলাম কাওসার বলেন, ‘রেলওয়ের কত জমি অবৈধ দখলে চলে গেছে, তা আমার জানা নেই। তবে রেল চালু হলে অবৈধ জায়গা ভেঙেচুরে ফাঁকা করে দেওয়া হবে। আমরা অবৈধ কোনো স্থাপনাই রাখব না।’রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী (পাকশী) তানভীরুল ইসলাম বলেন, ‘উচ্ছেদের জন্য কোনো পদক্ষেপ নেওয়ার নির্দেশ এখনো আসেনি। রেলওয়ের কত জমি বেহাত হয়েছে, আমার জানা নেই। তবে রেলের কাজ শুরু হলে যেসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে, তা উচ্ছেদ করা হবে।’ওয়েস্ট জোন রেলওয়ের ডিভিশনাল অফিসার কিরোন চন্দ্র রায় বলেন, ‘আমাদের রেলওয়ে বিভাগের যেসব জায়গা ইতিপূর্বে এলাকার প্রভাবশালী মহল দখল করেছে বা স্থাপনা নির্মাণ করেছে, তা ভেঙে দিয়ে রেলওয়ের দখলে আনা হবে। এটি প্রক্রিয়াধীন। আর রেললাইনের মূল্যবান সম্পদ যারা চুরি বা নষ্ট করেছে, সুনির্দিষ্ট প্রমাণ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে রেললাইনের ওপর থেকে ছোট ছোট গাছ পরিষ্কার শুরু হয়েছে। রেলওয়ের বেদখল হয়ে যাওয়া সম্পদ ও দখলদারদের চিহ্নিত করার কাজ চলছে। সবকিছুর তালিকা হচ্ছে। একই সঙ্গে বর্তমান সম্পদের হিসাবও চলছে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো আরও পদক্ষেপ নেবে।’