রেলের অর্থ কেলেঙ্কারিতে সুরঞ্জিতের সংশ্লিষ্টতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনায় তত্কালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ রোববার নিজ কার্যালয়ে রেলের মহাপরিচালক ও তদন্ত কমিটির প্রধান আবু তাহের এই তথ্য জানান। তদন্ত প্রতিবেদনটি আজ বিকেলে দেওয়া হবে বলেও তিনি জানান।ওই ঘটনার সঙ্গে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেছে কি না—এমন প্রশ্নের জবাবে আবু তাহের বলেন, ‘জিজ্ঞাসাবাদ করে মন্ত্রীর কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।’ তাহলে টাকাটা কার—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, টাকাটা যে সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের, তিনি তো সেটি স্বীকার করেছেনই। আর কেউ তো দাবি করেনি যে টাকা তাদের।টাকা নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল—এমন প্রশ্নের জবাবে আবু তাহের বলেন, টাকা নিয়ে মন্ত্রীর বাসায় যাচ্ছিলেন, এই দাবি তো তাঁরা করেছেন। তবে তাঁরা যে মন্ত্রীর বাসায় যাচ্ছিলেন, এ বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেনি। এমনকি মন্ত্রীর বাসায় যাওয়ার ব্যাপারে মন্ত্রীর সঙ্গে তাঁরা কোনো যোগাযোগও করেননি।গত ৯ এপ্রিল রাতে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা (বর্তমানে সাময়িক বরখাস্ত), তাঁর নিরাপত্তা কর্মকর্তা রেলওয়ের কমান্ড্যান্ট এনামুল হক (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারকে (বরখাস্ত) বহনকারী মাইক্রোবাসটি বিজিবি সদর দপ্তরে ঢুকে যায়। মাইক্রোবাসের চালক দাবি করেন, গাড়িতে বিপুল পরিমাণ টাকা রয়েছে।পরদিন ১০ এপ্রিল দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলন করে তত্কালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ঘটনা তদন্তে দুটি কমিটি করার কথা জানান। ওই ঘটনার জের ধরে অর্থ কেলেঙ্কারির সব দায় কাঁধে নিয়ে ১৬ এপ্রিল পদত্যাগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত।