রেলের চার কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত, শোকজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তব্যে অবহেলার জন্য বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী সাবা উদ্দীনকে কারণ দর্শানো এবং বদলির নির্দেশ দিয়েছেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের।আজ বুধবার সকালে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে একটি ট্রেনের লাইট এবং ফ্যান নষ্ট থাকায় যাত্রীদের ভোগান্তি এবং অভিযোগের ভিত্তিতে মন্ত্রী এ ব্যবস্থা নেন।মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এ ছাড়া পরিদর্শনকালে অর্থের বিনিময়ে অবৈধভাবে আসন বিক্রির অভিযোগে অ্যাটেনন্ডেন্ট মো. নিজাম উদ্দীনকে তাত্ক্ষণিক সাময়িক বরখাস্তের নির্দেশ দেন মন্ত্রী।সংশি¬ষ্ট সূত্র জানায়, মন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে রেলওয়ের মহাপরিচালক আবু তাহেরের সভাপতিত্বে এক সভায় দায়িত্বে অবহেলার জন্য সিনিয়র সাব অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার (ফ্যান/লাইট) আমিনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের ঢাকা অঞ্চলের বিভাগীয় প্রকৌশলী অজয় কুমার পোদ্দারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বাসস।