রেলের মধ্যে দুষ্ট চক্র আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারা দেশে রেলের পাঁচ হাজার একর জমি বেদখল হয়ে আছে। এসব জমি উদ্ধারের প্রক্রিয়া চলছে।আজ বৃহস্পতিবার মহানগর প্রভাতীতে করে চট্টগ্রাম যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান।রেলমন্ত্রী বলেন, ‘রেলের মধ্যে একটা দুষ্ট চক্র আছে। এরা সর্ষের মধ্যে ভূত। এই ভূতগুলোকে তাড়াতে হবে। আমি যত দিন এই মন্ত্রণালয়ে আছি, তত দিন সকল অনিয়ম-অপকর্মে আঘাত হানব।’মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথকে দুই লাইনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ পথের ৩২০ কিলোমিটারের মধ্যে ১২৪ কিলোমিটার আগে থেকেই দুই লাইনের। বর্তমানে ১২৫ কিলোমিটার পথ দুই লাইন করার কাজ চলছে। বাকি ৭১ কিলোমিটারের কাজ এ সরকারের মেয়াদেই শেষ করা হবে।