রেসিডেনসিয়াল মডেল কলেজে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে গতকাল বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের উদ্যোগে ‘ইতিহাস কথা বলে—সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান।দিনব্যাপী এই অনুষ্ঠান উপলক্ষে রংবেরঙের পতাকা, বেলুন, ফেস্টুন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি দিয়ে কলেজ প্রাঙ্গণ সজ্জিত করা হয়। এতে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকেরাও অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলে ভবিষ্যতে দেশের উন্নয়নে কাজ করতে আহ্বান জানান। বিজ্ঞপ্তি।