রেস্ট হাউস ফটকে অস্ত্রধারী যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের রেস্ট হাউসে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। তিনি তা বাতিল করে সরাসরি ঢাকা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বরিশালের সমাবেশ শেষ করে ঢাকা ফেরার পথে আজ সোমবার রাতে খালেদা জিয়ার এই রেস্ট হাউসে যাত্রাবিরতির কথা ছিল।এদিকে নদী গবেষণা ইনস্টিটিউটের প্রধান ফটক হতে এক অস্ত্রধারী যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবকের নাম বিশ্বজিত্ শীল (২২)। তার বাড়ি ফরিদপুর শহরের হারোকান্দি মহল্লায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, খালেদা জিয়াকে নদী গবেষণা ইনিষ্টিটিউটে স্বাগত জানাতে আজ বিকেল থেকেই জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো তত্পর ছিল। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীসহ শত শত জনতা সেখানে সমবেত হয়। সন্ধ্যা সোয়া সাতটার দিকে কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. হায়দার আলী একটি বড় রামদাসহ বিশ্বজিত্ শীলকে ইনস্টিটিউটের প্রধান ফটক থেকে আটক করা হয়। সে ব্যাডমিন্টনের র্যাকেটের কভারে রামদা বহন করছিল।এসআই হায়দার আলী বলেন, আমরা নদী গবেষণা ইনস্টিটিউটে বিরোধী দলীয় নেতার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলাম। হঠাত্ প্রধান ফটকের সামনে ওই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয়। পরে তাঁকে তল্লাশি করে ব্যাডমিন্টনের র্যাকেটের কভারের মধ্য থেকে একটি রামদা উদ্ধার করা হয়। পরে ওই যুবককে আটক করা হয়। পরবতীতে বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’এদিকে রাত আটটার দিকে খালেদা জিয়ার নদী গবেষণা ইনস্টিটিউটে যাত্রা বিরতির অনুষ্ঠানটি বাতিল করা হয়। এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেছ আলী প্রথম আলো ডটকমকে বলেন,‘তারেক জিয়ার ৪৮তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে গুলশান কার্যালয়ে কেক কাটবেন খালেদা জিয়া। এজন্য নদী গবেষণার যাত্রা বিরতির অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। তিনি দাবি করেন, অস্ত্রধারী যুবক আটকের ঘটনার সঙ্গে যাত্রাবিরতি বাতিলের কোন সম্পর্ক নেই।’