ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা।গত ১৭ জানুয়ারি টিআইবি ট্রাস্ট্রি বোর্ডের ৭২তম সভায় সর্বসম্মতিক্রমে রোকেয়া আফজাল রহমানকে ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত করা হয়। এরপর ১৯ এপ্রিল অনুষ্ঠিত টিআইবি ট্রাস্ট্রি বোর্ডের ৭৩তম সভায় তিনি অংশগ্রহণ করেন। ওই সভায় সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে এ টি এম শামসুল হুদাকে বোর্ডের সদস্য নির্বাচিত করা হয়।ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। নতুন দুই ট্রাস্টির যোগদানের মধ্য দিয়ে টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্যসংখ্যা দাঁড়াল ১১ জনে। বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল, মহাসচিব সেলিনা হোসেন ও কোষাধ্যক্ষ মাহফুজ আনাম। সদস্যরা হলেন তৌফিক নেওয়াজ, মোজাফফর আহমদ, খান সারওয়ার মুরশিদ, সৈয়দা রুহী গজনবী, এম হাফিজউদ্দিন খান ও অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বিজ্ঞপ্তি।