রোগীই আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালে চিকিৎসকই সর্বেসর্বা। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যেন সে শিক্ষাই দিলেন লন্ডনের গাইজ হাসপাতালের চিকিৎসক ডেভিড নান। স্বাস্থ্যবিধি না মানায় প্রধানমন্ত্রীর ছবি তুলতে আসা টিভি সাংবাদিকদের ওপর চড়াও হন তিনি। স্বাস্থ্যসেবা সংস্কারের পরিকল্পনা ঘোষণা করতে সেখানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ক্যামেরন ও উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ। তাঁরা রোগীদের সঙ্গে কথা বলতে গেলেই ওয়ার্ডে ছুটে আসেন চিকিৎসক নান। রাগতভাবে নিজের জামার ছোট হাতা দেখিয়ে বলেন, ‘সবার বেলায় যে নিয়ম, টিভি ক্রুদের তা মানতে বলা হয়নি কেন?’ কাণ্ড দেখে নিক ক্লেগের চোখ কপালে। ক্যামেরন বলেন, তিনি নানের সঙ্গে একমত। ডেইলি মেইল