রোজা-ঈদে স্কুল-কলেজ ছুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে আগামী ৪ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মাদরাসাগুলো আগামী ২ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত এবং কারিগরি প্রতিষ্ঠান ও কলেজ ১৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি থাকবে।পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় আজ রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজেদের ক্যালেন্ডার অনুযায়ী ছুটি পালন করবে বলে সভায় জানানো হয়।