বিগত ছয়-সাত বছরের মতো এ বছরের রমজান মাসও শুরু হলো বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকটের মধ্য দিয়ে। এ মাসে চাহিদা বৃদ্ধি পাওয়ায় মাসখানেকের মধ্যে গতকাল বৃহস্পতিবার প্রথম রোজায় এই সংকট কিছুটা বেশি ছিল। সরকারি হিসাবেই প্রায় এক হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি ছিল কাল। কিন্তু প্রকৃত ঘাটতি দুই হাজার মেগাওয়াটের কম ছিল না বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।এদিকে সংকট মোকাবিলায় সারা দেশের সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত ছয় ঘণ্টা করে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।মেরামত-সংরক্ষণের জন্য বন্ধ রাখা যে কয়টি বিদ্যুেকন্দ্র রমজান মাসের আগে চালু হওয়ার কথা ছিল, তার মধ্যে একটি ঘোড়াশাল বিদ্যুেকন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিটটি কাল চালু হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, আশুগঞ্জ বিদ্যুেকন্দ্রের ৫৫ মেগাওয়াট এবং বড়পুকুরিয়া কয়লাভিত্তিক কেন্দ্রের ৯০ মেগাওয়াট উত্পাদনক্ষম ইউনিট দুটি আজ শুক্রবার চালু হবে।এ ছাড়া ঘোড়াশালে ১০০ মেগাওয়াট ক্ষমতার আরেকটি ‘কুইক রেন্টাল’ বিদ্যুেকন্দ্র রোববার চালু হবে। যুক্তরাজ্যের কোম্পানি এগ্রিকো এটি নির্মাণ করছে।পিডিবি সূত্র জানায়, কাল দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছিল পাঁচ হাজার ৪০০ মেগাওয়াট। আর সম্ভাব্য উত্পাদনের লক্ষ্য ধরা হয় তিন হাজার ৯৯৫ মেগাওয়াট। ঘাটতি ছিল এক হাজার ৪০৫ মেগাওয়াট। ফলে গতকাল সারা দিনের মতো ইফতারের সময়ও লোডশেডিং হয়েছে। আগের রাতে সেহির খাওয়ার সময়ও লোডশেডিং হয়েছে। অনেক এলাকায় সেহির ও ইফতার—উভয় সময়ই লোডশেডিং হয়েছে। আজ উত্পাদন ঘাটতি কিছুটা কমতে পারে।সিএনজি স্টেশন বন্ধ রাখা হচ্ছে: বিদ্যুেকন্দ্রে গ্যাস সরবরাহ বাড়িয়ে উত্পাদন বৃদ্ধি ও গৃহস্থালি পর্যায়ে গ্যাসের চাপ বাড়াতে সারা দেশের সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত ছয় ঘণ্টা করে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বুধবার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।১৬ আগস্ট রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে জানান। তিনি বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানার পরই তা কার্যকর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।রাতে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সিএনজি স্টেশনের মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, শিল্প-বাণিজ্য, সার, বিদ্যুৎ সব গ্রাহককেই গ্যাসের লোড ব্যবস্থাপনার মধ্যে আনা হয়েছে আগেই। এখন সিএনজি স্টেশনকেও আনা হলো।তবে গতকাল রাত ১০টা পর্যন্ত সব সিএনজি স্টেশনের মালিক এ-সংক্রান্ত সরকারি নির্দেশনা পাননি বলে জানা গেছে। সিএনজি স্টেশন ছাড়াও বিদ্যুেকন্দ্রে এবং গৃহস্থালি পর্যায়ে গ্যাস সরবরাহ বাড়াতে কর্ণফুলী সার কারখানা (কাফকো) এবং আরও কিছু শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ করা কিংবা কমিয়ে দেওয়া হতে পারে বলেও সরকারি সূত্র জানায়। গ্যাসের অভাবে রান্না হয়নি: ঢাকা মহানগরের কয়েকটি এলাকা থেকে প্রথম আলো কার্যালয়ে ফোন করে গ্যাসের তীব্র সংকটের কথা জানিয়েছেন কয়েকজন পাঠক। পূর্ব তেজতুরি বাজার থেকে গৃহিণী নাজলী নাহিদ জানান, অন্যান্য দিন সকাল নয়টার দিকে চলে যাওয়ার পর আবার দুপুর দেড়টার দিকে গ্যাস আসে। তাতে রান্নার কাজ করা যেত। কিন্তু কাল প্রথম রোজার দিন সারা দিন গ্যাস ছিল না। সন্ধ্যা ছয়টার দিকে অল্প চাপে গ্যাস আসে। ফলে বাড়িতে ইফতারি বানানো যায়নি। পুরো এলাকায় একই অবস্থা থাকায় আশপাশের দোকান থেকেও ইফতারি কেনা যায়নি। তিনি জানান, এই এলাকার মানুষ গ্যাসের অভাবে গত শবে বরাতের দিনে হালুয়া বানাতে পারেনি।গ্যাস সংকটের খবর পাওয়া গেছে পান্থপথ ও পল্লবীর মুসলিম বাজার এলাকা থেকেও। এ ছাড়া ঢাকেশ্বরী থেকে শুরু করে পুরান ঢাকার বিস্তীর্ণ এলাকায় গতকাল গ্যাসের সংকট অন্যান্য দিনের চেয়ে বেশি ছিল।