রোটারিয়ানদের আরও অর্থ ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোটারিয়ানদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমি আশা করছি আপনারা আপনাদের আয় থেকে দরিদ্রদের কল্যাণে আরও বেশি অর্থ ব্যয় করবেন।’আজ বৃহস্পতিবার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট সম্মেলন-২০১২-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী দারিদ্র্য দূরীকরণ, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবা প্রদান, শিশু ও প্রতিবন্ধীদের কল্যাণ এবং বিশ্ব শান্তির জন্য নিঃস্বার্থভাবে দান করতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দাতব্য চিকিত্সালয়, পাঠাগার, ধর্মীয় প্রতিষ্ঠান, খেলার মাঠ ও বিনোদনের ব্যবস্থা সবই হয়েছে দানশীল ব্যক্তিদের আর্থিক সহায়তায়।শেখ হাসিনা বলেন, রোটারিয়ানদের প্রতিটি মহত্ কাজ অন্যদের জন্য উত্সাহজনক এবং জনকল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারি প্রচেষ্টায় যথেষ্ট সহায়ক।অনুষ্ঠানে সভাপতি এ আর ইউসুফ খান, রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮০-এর গভর্নর আবুল হাসনাত মো. জাকের, সাবেক সেনাপ্রধান রোটারিয়ান লে. জে. (অব.) হারুন-অর রশিদ প্রমুখ বক্তব্য দেন। বাসস।