রোডমার্চ করবে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনকো ফিলিপসের সঙ্গে বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে রপ্তানিমুখী তেল-গ্যাস চুক্তি বাতিলের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রামে রোডমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটি আজ শনিবার রাজধানীর মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে।সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাব থেকে রোড মার্চ শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মাধ্যমে কর্মসূচি শেষ হবে।এ সময় জাতীয় কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ, সৈয়দ আবুল মকসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।