রোডমার্চে বাধা দিলে বসে থাকব না: খোকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মেয়র ও বিএনপির নেতা সাদেক হোসেন খোকা বলেছেন, ‘কাল সোমবারের রোডমার্চে বাধা দিলে আমরা নীরবে বসে থাকব না। জনগণকে সঙ্গে নিয়ে এর বিহিত করব। আলোচনার মাধ্যমে পাল্টা কর্মসূচি দেব।’ আজ রোববার রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।বিএনপির নেতা সাদেক হোসেন বলেন, রোডমার্চে গাড়ির সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যাবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এটা হবে এ যাবত্কালের সবচেয়ে বড় রোডমার্চ। সাদেক হোসেন অভিযোগ করেন যে সরকার বিএনপির নেতা-কর্মীদের গাড়ি ভাড়া দিতে নানা রকম টালবাহানা করছে। সরকারের চাপে অনেকেই গাড়ি ভাড়া দিতে চাচ্ছে না।সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।