রোবট এবার পিংপং কোর্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০ ক্যামেরা তাকিয়ে আছে। পুরোপুরি প্রস্তুত। পিংপং বলটা আসলেই উড়িয়ে মারা হবে। একটু এদিক-ওদিক হলেই তো খেলা শেষ। বলছিলাম টোপিও ৩.০ রোবটের কথা। এবার রোবট পিংপং খেলায়ও অংশ নিতে পারবে। কত রং আর দেখব বিজ্ঞানের কল্যাণে!!!ভিয়েতনামের প্রথম রোবট তৈরির কারখানা তোসি তৈরি করেছে এই পিংপং খেলোয়াড়। গতবারের বসন্তে টোপিও টোকিওতে হয়ে যাওয়া আন্তর্জাতিক রোবট প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নেয়। টেবিলের বিপরীত প্রান্ত থেকে অপর পক্ষের গণ্ডি ছাড়ার সঙ্গে সঙ্গে বলটা শনাক্ত করে ফেলে রোবটে বসানো ২০০ ক্যামেরা। টোপিওর ব্রেইনে বসানো প্রসেসর ও কৃত্রিম নেটওয়ার্ক বলটাকে শ্রেষ্ঠ জায়গায় পাঠানোর রাস্তা খুঁজে নেয়। রোবটটির উচ্চতা ছয় ফুট। ওজন ২৬৪ পাউন্ড। নড়াচড়ায় যাতে কোনো কষ্ট না হয়, এ কারণে পুরো ধাতব শরীরটিতে ৩৯টি স্বাধীন পয়েন্ট আছে। এখন পর্যন্ত অবশ্য কোনো মানুষকে হারাতে পারেনি। তোসি প্রতিষ্ঠানের সভাপতি হো ভিনহ হোয়াং আশা করছেন, ভবিষ্যতে নতুন একটি ভার্সন তৈরি করতে পারবেন। নতুনভাবে তৈরি করা সেই টোপিও হাত নাড়াতে পারবে অনেক সহজভাবে। ভবিষ্যতে সে খেলায় জয়ীও হতে পারবে। তবে হোয়াং আশা করছেন, একসময় তোপিও পৌঁছে যাবে প্রতিটি ঘরে। পিংপং বল খেলার পাশাপাশি প্রতিদিনকার গৃহস্থালির কাজও ভালোভাবে করবে।